• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৬
শিরোনামঃ
রাজশাহীতে যুবকের ভাসমান লাশ উদ্ধার রাজশাহীর বাঘায় জমি কট-বন্ধকীর টাকা নিয়ে বিরোধের জেরে হাতাহাতি, নিহত-১ হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল নওগাঁয় পরিবেশবাদী সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত নন্দীগ্রামে সোনালি স্বপ্ন বুকে নিয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষকরা রেল ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযোগ দিয়ে প্রায় ১ মাসেও কোন প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা”

আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

Reporter Name / ৯৯ Time View
রবিবার, ২৯ মার্চ, ২০২৬

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ                                   বগুড়ার আদমদীঘিতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন (৪) নামের এক শিশু কন্যা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলার চাঁপাপুর আঞ্চলিক সড়কের আড়াইল বাজারে মসজিদের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত হাবিবা খাতুন উপজেলার ভেনলা গ্রামের ইদ্রিস আলীর কন্যা।

প্রত্যক্ষদর্শী ও আদমদীঘি থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টায় শিশু কন্যা হাবিবা খাতুন তার দাদী ও বাবার সাথে চাঁপাপুর বাজারে ডাক্তারের কাছে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থল চাঁপাপুর ইউনিয়নেরর আড়াইল বাজারের মসজিদের সামনে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক (যাহার নং- ঢাকা মেট্টো-ট-১২-৪৩৫৫) ধাক্কা দিলে শিশুটি রাস্তার উপরে ছিটকে পড়ে গিয়ে গুরুত্বর জখম প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা নিহত শিশু হাবিবাকে উদ্ধার করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করি। পরে পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুর মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com