নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ ‘পরিস্কার রাখি চারপাশ, বন্ধ হবে মশার চাষ’ এই প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে নন্দীগ্রাম পৌরসভার আয়োজনে নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশক নিধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
এরপর নন্দীগ্রাম শহরের বিভিন্নস্থানে উক্ত অভিযানে ব্যতিক্রমীভাবে অংশ নিয়ে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন নিজের হাতে কোদাল নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। এছাড়াও তিনি ফগার মেশিন দিয়ে কীটনাশক স্প্রে করেন এবং নিজের কাঁধে ঢোল নিয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান জিয়াউর রহমান, নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, নন্দীগ্রাম মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্কাউট, গার্লস গাইডের সদস্য এবং শিক্ষার্থীরা।
মোঃ আব্দুর রউফ উজ্জল,
নন্দীগ্রাম, বগুড়া।
তারিখ ১২/০৯/২৬ ইং।
০১৭১২৪৯৯৪৬৮.
https://www.kaabait.com