• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০
শিরোনামঃ
নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

Reporter Name / ৩ Time View
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার চাকলা উচ্চ বিদ্যালয় ও হাপানিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের পৃথক পৃথক ভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চাকলা উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে চাকলা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। এসময় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলার নির্বাহী অফিসার নুরুল আমিন, ড্যাব ও বি.এম.এ নওগাঁ জেলা শাখার সভাপতি ডাঃ ইসকেন্দার হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ স ম আল কাফি তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, জেলা যুবদলের সাবেক সভাপতি দেওয়ান ফারুক হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, আবুল কালাম আজাদ, চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ প্রমূখ সহ অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক হয় এবং অত্র বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য সার্বিক ভাবে সহযোগিতা করবেন বলে তিনি আশ্বাস দেন। পরে প্রধান অতিথি হাপানিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com