• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

Reporter Name / ২৪ Time View
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ প্রেমের টানে বাংলাদেশে এসেছেন চীনা যুবক জিয়াং (৩৫)। ধর্ম পাল্টে জান্নাতুল ইসলাম ইভা নামের এক মুসলিম তরুণীকে বিয়ে করেছেন তিনি। ইভা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফলাঘর গ্রামের জাকির হাওলাদারের কন্যা।

চীনা ওই যুবক জিয়াং চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা।

জান্নাতুল ইসলাম ইভা জানান, তিনি ২০২৪ সালে মোবাইল কেনার জন্য ঢাকার বসুন্ধরা শপিং মলে যান। সেখানে তিনজন চীনা নাগরিকের সঙ্গে তার পরিচয় হয়। ওই সময় তাদের সঙ্গে কফি খাওয়ার আড্ডায় মোবাইল ফোনের মাধ্যমে জিয়াংয়ের সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর জিয়াংয়ের সঙ্গে তার উইচ্যাট অ্যাপের মাধ্যমে যোগাযোগ শুরু হয়। পরিচয়ের পর জিয়াংয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তাদের দেড় বছরের সম্পর্কের পর গত ৩ আগস্ট জিয়াং ঢাকায় আসেন। ওই দিনই তার সঙ্গে ইভার প্রথম দেখা হয়। পরদিন ৪ আগস্ট তিনি আইন অনুযায়ী নোটারি পাবলিকের মাধ্যমে ধর্ম পরিবর্তনের এফিডেভিট করেন। পরে রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে তাদের বিয়ে হয়। কিছুদিন আগে ঢাকা থেকে জিয়াংকে সঙ্গে নিয়ে তিনি বাকেরগঞ্জের গ্রামের বাড়িতে আসেন। গত বৃহস্পতিবার তাদের গায়েহলুদ হয়েছে।

শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে পারিবারিকভাবে বৌভাতের আয়োজন করা হয়। ইভা নিজের অনুভূতি প্রকাশ করে জানান, জিয়াং গ্রাম খুব পছন্দ করেন। বাবা-মায়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল তার বিয়েতে গ্রামের বাড়িতে বড় অনুষ্ঠান করার। তাই গ্রামে এসে আয়োজন করেই তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। জিয়াং তাকে খুব ভালোবাসেন। স্বামী হিসেবে তার প্রতিও ইভার যথেষ্ট শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে।

জিয়াংয়ের ভাষা ইভা অল্প অল্প বোঝেন আর বাকিটা অ্যাপের মাধ্যমে কথা বলেন। জিয়াং পরিবারের সবার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করছেন এবং দেশীয় খাবার ও এলাকার পরিবেশ বেশ পছন্দ করেছেন।

অনুবাদ অ্যাপের মাধ্যমে জিয়াং জানান, উইচ্যাটের সম্পর্কের সূত্র ধরে তিনি বাংলাদেশে এসেছেন এবং ইভাকে বিয়ে করেছেন। তিনি তার স্ত্রীকে চীনে নিয়ে যাবেন।

কনের বাবা জাকির হাওলাদার বলেন, জামাই হিসেবে তিনি জিয়াংকে মেনে নিয়েছেন। এক মাসের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে আছেন। তার মেয়ের পাসপোর্ট বানানো সম্পন্ন হয়েছে। কিছুদিন পরেই তার মেয়ে ইভাকে নিয়ে তিনি চীনে ফিরে যাবেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, চীনা নাগরিক জিয়াং সম্পর্কে তারা অবগত নন। তিনি বৈধ পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে এসেছেন কি না এবং এ অঞ্চলের এক তরুণীকে বিয়ে করেছেন কি না, বিষয়টি তদন্ত করে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com