• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫
শিরোনামঃ
পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময় বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৪৬ Time View
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ বরিশালের বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নে নদী তীরবর্তী কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্রজ্যোতি বড়াল।

অভিযানে অবৈধভাবে মাটি কাটার সময় মোঃ আলাউদ্দিন (৩৫) নামের একজনকে থানা পুলিশের সহায়তায় হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটক ব্যক্তি মাটি কাটার বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, তাকে ভাড়া করে কিছু লোক এনেছে। তবে জমির মালিক বা সংশ্লিষ্টদের বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি। অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তাকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকারে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ভরপাশা ইউনিয়নের তুলাতলা নদী তীরবর্তী এলাকায় রাতের আঁধারে সরকারি ও ফসলি জমি থেকে মাটি কেটে নিচ্ছে। এতে কৃষিজমি নষ্ট হয়ে আবাদ ব্যাহত হচ্ছে। প্রভাবশালী হওয়ায় অনেকে ভয়ে থানায় অভিযোগ করতেও সাহস পান না বলেও দাবি তাদের।

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্রজ্যোতি বড়াল বলেন, পরিবেশ ও প্রতিবেশের জন্য ঝুঁকিপূর্ণ এমন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি কাটা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com