• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

পুলিশ লাইন্সের A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন আরএমপি কমিশনার

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধি / ৩৬ Time View
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ নাগরিক হওয়ার আহ্বান আরএমপি পুলিশ কমিশনারের এসএসসি কৃতী (A+) শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট প্রদান

আজ ৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার বিকেল সাড়ে ৩টায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী (A+) শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও গভর্নিং বডির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ ফয়েজুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইয়াকুব আলী।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন- এসএসসি পরীক্ষা জীবনের ভবিষ্যৎ গড়ার প্রথম গুরুত্বপূর্ণ সিঁড়ি। এর পরবর্তী ধাপে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মাধ্যমে উচ্চশিক্ষা ও সফল ক্যারিয়ারের পথ আরও সুগম হয়। এবারের পরীক্ষা সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোনো অসদুপায় অবলম্বনের সুযোগ ছাড়াই শিক্ষার্থীরা নিজেদের মেধা, পরিশ্রম ও যোগ্যতার মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে-যা অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়।

তিনি শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, শুধু ভালো ফলাফল বা জিপিএ অর্জনই জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়, বরং একজন ভালো, সৎ, দায়িত্বশীল ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এজন্য শিক্ষার্থীদের সবসময় ভালো সঙ্গ বেছে নেওয়ার এবং অসৎ ও নিতিবাচক সঙ্গ পরিহার করার আহ্বান জানান তিনি।

পুলিশ কমিশনার শিক্ষার্থীদের জীবনের প্রথম ২৫ বছর কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, জীবনের এই সময়ে পরিশ্রম ও সাধনা করলে ভবিষ্যৎ জীবন অনেক বেশি সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় হবে। অন্যদিকে, এই সময়টি যদি কেবল আরাম-আয়েশে কাটানো হয়, তাহলে ভবিষ্যতে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হবে। তিনি শিক্ষার্থীদের মাদক থেকে সম্পূর্ণ দূরে থাকা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ মেনে চলা এবং জীবনে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের প্রতিও বিশেষ গুরুত্ব দিয়ে তিনি সময় মতো খাওয়া, পর্যাপ্ত ঘুম ও নিয়মতান্ত্রিক জীবন যাপনের পরামর্শ দেন।

অতিরিক্ত রাত জেগে পড়াশোনা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পরিহার করে ভেজাল খাবার, অতিরিক্ত ফাস্টফুড, অতিরিক্ত চিনি, পরিশোধিত ময়দাজাত খাবার এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জীবনে শিক্ষক ও বড়দের প্রতি যথাযথ সম্মান, ছোটদের প্রতি স্নেহ এবং সামাজিক শিষ্টাচার ও মূল্যবোধ ধারণ করতে হবে। ভালো ফলা ফলের পাশাপাশি সুস্বাস্থ্য, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলে ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তাঁর প্রত্যাশা, আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের জন্য গৌরব ও সুনাম বয়ে আনবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোঃ খোরশেদ আলম, পিপিএম, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোঃ মোস্তাফিজুর রহমান

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ নূর আলম সিদ্দিকী উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (মতিহার) মোঃ মাঈনুল ইসলাম, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ দেলোয়ার হোসেন উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মোঃ আবুল কালাম সাহিদ, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মোঃ গাজিউর রহমান, পিপিএমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, কৃতী শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com