আড়ানী প্রতিনিধিঃ আসন্ন আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করেছেন পৌরসভার সাবেক মেয়র ও সাবেক প্রশাসক মো: নজরুল ইসলাম।
বুধবার বিকেলে আড়ানী বাজারস্থ নিজস্ব কার্যালয়ে তার কর্মী সমর্থকদের মাঝে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণের কথা জানান। এসময় তার বিপুল সংখ্যক সমর্থক ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় সাবেক মেয়র মো: নজরুল ইসলাম বলেন, “আড়ানী পৌরবাসী আমাকে একবার মেয়র এবং একবার প্রশাসক হিসেবে সেবা করার সুযোগ দিয়েছে। আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আবারও আড়ানীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হলে আমার প্রথম অগ্রাধিকার থাকবে পৌর এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা এবং সকল এলাকায় সড়কবাতির আধুনিকায়ন করা, সুষ্ঠু বাজার ব্যবস্থা ও মাদকমুক্ত পৌরসভা গড়ে তোলা ।”
২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি আড়ানী পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পূরবর্তীতে তিনি পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
প্রার্থীতা ঘোষণার পর মো: নজরুল ইসলাম পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।
এবং আড়ানী পৌর এলাকা ও সোশ্যাল মিডিয়ায় তার পার্থিতা ঘোষণার কথা এলাকায় ছড়িয়ে পড়লে, সাবেক মেয়রের প্রার্থীতা ঘোষণার মধ্য দিয়ে আড়ানী পৌর নির্বাচনের মাঠ ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে। তবে এখনো নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা করা হয়নি।
https://www.kaabait.com