• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

লালপুরে জুয়া খেলার আসরে পুলিশের অভিযান, ৫ জুয়ারি আটক।

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী / ৫৪ Time View
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ নাটোরের লালপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ২২ হাজার ২৩০ টাকা ও ৮টি মোবাইল ফোনসহ ৫ জুয়ারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) আনুমানিক ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রাম থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ০২ সেপ্টেম্বর ভোর ৩টা ২৫ মিনিটের দিকে জয়রামপুর গ্রামের মো. সুজন আলীর আমবাগানে অভিযান চালানো করে লালপুর থানা পুলিশ। বাগানের ভেতরে টাকার বিনিময়ে তাস দিয়ে অবৈধ জুয়া খেলার সময় ৫ জনকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজন আলী নামে অপর এক জুয়ারি কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন— মো. মতিউর রহমান (৬৫), মো. আ. মালেক (৪০), মো. জিয়াউর রহমান (৪০), মো. জাহিদুল ইসলাম (৩৫) এবং মো. বাবুল ইসলাম (৩৩)। তাদের সবার বাড়ি লালপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com