• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

পোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ৪৪ Time View
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ এবং সাইবার ক্রাইম প্রতিরোধে জেলা পুলিশের এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার থানা পুলিশ ও জেলা পুলিশের আয়োজনে মশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-মামুন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান।

এসময় দেশীয় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। একই সাথে ফেসবুক বা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সাইবার অপরাধ থেকে সতর্ক থাকা এবং বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজকে সচেতন করার পরমর্শ দেন।

এছাড়াও সাইবার জগতে নিরাপদ থাকা এবং মাদকমুক্ত সুস্থ জীবনের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান কেেরন। সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-মামুন শিক্ষার্থীদের জন্য এ ধরনের জীবনমুখী ও সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করায় পোরশা থানা ও জেলা পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মন, সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান এবং পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান।

এসময় শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দানিপুকুর সাধুপল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত সচতেনতামূলক সভায় যোগদেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com