• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

পোরশায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ৪৪ Time View
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপির উদ্যোগে নিতপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এমপি।

​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি তৌফিক শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা ও প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম গামা।

​এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, নিতপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ উপজেলা ও স্থানীয় বিভিন্ন ইউনিয়নের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

​আলোচনা সভায় বক্তারা দলের ৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য ও গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠায় দলটির অবদানের কথা স্মরণ করেন এবং আগামী দিনে রাজপথে থেকে জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য র‍্যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com