• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

বিভিন্ন আয়োজনে বরিশালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাইনুল ইসলাম বরিশাল / ৮৮ Time View
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ বরিশাল প্রতিনিধি।। বরিশালে নানা আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় নগরীর বটতলা থেকে আনন্দ মিছিল বের করেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুর কবির জাহিদ। একই সময় বিএনপি’র দলীয় কার্যালয় সংক্ষিপ্ত সমাবেশ করে মহানগর বিএনপি। এতে দলীয় স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এসময় নগরীর ৩০টি ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে অনুষ্ঠানের স্থলে উপস্থিত হন বিভিন্ন ওয়ার্ডের নেতারা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশের সকল সমস্যা সমাধান করে একটি আধুনিক, স্বনির্ভর, গনতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোড এসে শেষ হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে পৃথকভাবে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বরিশাল জেলা বিএনপি।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সভাপতি সংসদ সদস্য আবুল হোসেন খান সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com