বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ নগরীর কর্ণহার থানার ধর্মহাটা এলাকায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের এলাকার লোকজন অটোতে নিকটস্থ পবা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট ২০২৬ বুধবার দিবাগত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে বাদী মোঃ সাহেবুল ইসলাম (৩৮) তার চাচা মোঃ সালাম উদ্দিন (৫৫) মোঃ আবু তাহের ও চাচাতো ভাই মোঃ জরিপ হোসেন (৩০) ও চাচাতো ভাই রুবেল কে নিয়ে কর্ণহার থানাধীন ধর্মহাটা মৌজায় নিজ মালিকানাধীন জমিতে কলাই রোপণের কাজ করতে যাই।
এসময় পূর্ব শত্রুতার জের ধরে ১নং আসামি মোঃ আব্দুর রউফের নেতৃত্বে এজাহারভুক্ত ২০ জন ও অজ্ঞাত আরও ৭-৮ জন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠি, হাসুয়া ও রামদা দিয়ে এলোপাথাড়ি আঘাত করে ৪ জনকে গুরুতর জখম করে।
আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলা কারীরা সাহেবুল ইসলামের চাচাতো ভাই রুবেলের কাছ থেকে গরু বিক্রির নগদ ৯০ হাজার টাকা ৯ নং আসামী শুকুর উদ্দিন টাকাটি ছিনিয়ে নিয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। এবং লোকজন আসার পূর্বেই ঘটনাস্থল ত্যাগ করে শুকুর উদ্দিন বলে এজাহারে অভিযোগ করা হয়।
হামলায় আহত ৪ জনকে উদ্ধার করে এলাকার লোকজন প্রথমে স্থানীয় ভাবে নিকটস্থ পবা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে রা,মে,ক,হা চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত সাহেবুল ইসলাম বাদী হয়ে শুক্রবার কর্ণহার থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে উপ পুলিশ কমিশনার আরএমপি) মোঃ গাজিউর রহমান বলেন, এজাহারটি গ্রহণ করেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।”
এলাকাবাসী জানান, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশও হয়েছে।
আজকে তাদের উপরে অতর্কিত হামলা করা হয়।
https://www.kaabait.com