March 3, 2026, 12:59 pm
আমরা একটি সুষ্ট নিরপেক্ষ ও প্রশাসনের কারসাজি মুক্ত নিবাচন চাই
সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড জলি তালুকদার বলেছেন বিজয়ের মাসে আজকে মুক্তিযুদ্ধ ও চব্বিশকে একদল লোক মুখোমুখি দাড় করাচ্ছে তাদের কে বলতে চাই চব্বিশ মুক্তিযুদ্ধের চেতনায় হয়েছে । মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশকে বাদ দিয়ে কোন সংগ্রামের ইতিহাস রচিত হয়নি হবেওনা।যারামুক্তিযুদ্ধ ও চব্বিশকে মুখোমুখি দাড় করাচ্ছে তারা ৭১ সালে মুক্তিযুদ্ধের শত্রু ছিলেন,বাংলাদেশের শত্রু ছিলেন। এখনও বাংলাদেশের শত্রু হিসেবে চিহিৃত হবেন। তাই এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।চব্বিশের আন্দোলণকারি এবং পরে সরকারের সহযোগিতায় একটি দল গঠণ কারিরা গত ১৫মাসে শতশত কৌটি টাকার মালিক হয়েছে। তাহলে বিগত আওয়াশীলীগ সরকার আর এদের মধ্যে পাথক্য কি?। তিনি সরকারের জনস্বার্থ বিরোধী ২টি বন্দর এর চুক্তি এবং চট্টগ্রাম বন্দর চুক্তির পায়তারার প্রতিবাদ করে এসব চুক্তি বাতিল এবং সার তেলের মুল্য বৃদ্ধির সমালোচণা করে মুল্য কমানোর দাবি করেন।তিনি বলেন আমরা কোন বাহানা শুনতে চাইনা। আমরা একটি সুষ্ট নিরপেক্ষ ও প্রশাসনের কারসাজি মুক্ত নিবাচন চাই, এই নিবাচনের জন্য সকলকে রাজপথে নামতে হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নওগাঁ জেলা কমিটির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কমরেড ময়নুল হক মুকুলের প্রয়াণে নওগাঁয় শোকসভায় জলি তালুকদার প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। শোকসভায় বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সংগঠনের নেতারা তার জীবন, সংগ্রাম ও আদর্শকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নওগাঁ জেলা কমিটির উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় শহরের কেন্দ্রীয় শহিদ মিনার মুক্তির মোড়ে বীর মুক্তিযোদ্ধা ও গণমানুষের নেতা কমরেড ময়নুল হক মুকুলের শোকসভায় সভাপতিত্ব করেন সিপিবি নওগাঁ জেলা শাখার সভাপতি কমরেড এডভোকেট মোহসীন রেজা।
জলি তালুকদার বলেন, কমরেড মুকুল ছিলেন একাধারে বীর মুক্তিযোদ্ধা, ছাত্র আন্দোলনের পথিকৃৎ, এবং নওগাঁর শ্রমিক–কৃষক–মেহনতি মানুষের ন্যায্য অধিকারের অকুতোভয় সংগ্রামী। তিনি ১৯৬৯ সালের গণ–অভ্যুত্থানের সময় নওগাঁ মহকুমা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন।
স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে সামনের সারির নেতা হিসেবে তার ভূমিকা স্মরণ করে বক্তারা বলেন—“কমরেড মুকুল ছিলেন সততা, সাহস ও আদর্শের প্রতিচ্ছবি; তার মৃত্যু নওগাঁর প্রগতিশীল আন্দোলনের জন্য বিরাট ক্ষতি।”
সিপিবি নওগাঁ জেলার সাধারণ সম্পাদক কমরেড শফিকুল ইসলামের সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলাইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম,সিপিবির জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড প্রদ্যুৎ ফৌজদার, বাসদ নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক কমরেড জয়নাল আবেদীন মুকুল, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা, সোনালী অতীত সংগঠনের সদস্য আবুল কালাম আজাদ, আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি কমরেড রেবেকা সরেন, একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারী, নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি আমিন কুজুর এবং জহির রায়হান চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক রহমান রায়হান বাহাদুর প্রমুখ।
বক্তারা কমরেড মুকুলের রাজনৈতিক জীবন, সমাজসেবামূলক কাজ, নেতৃত্বগুণ এবং নওগাঁ মহকুমা ফুটবল দলের সাবেক অধিনায়ক হিসেবে তার ক্রীড়াঙ্গনের অবদান তুলে ধরেন। তারা তার পরিবারকে সমবেদনা জানান এবং তার আদর্শকে কর্মে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন।
শোকসভায় প্রগতিশীল রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
উল্লেখ্য গত ৯ সেপ্টেম্বর কমরেড ময়নুল হক মুকুল ৮০ বছর বয়সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।