• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান তুহিনের

মেহেদী হাসান অন্তর নওগাঁ জেলা প্রতিনিধি / ৬৫ Time View
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

নওগাঁ জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতা-কর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় মাসুদ হাসান তুহিন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশের উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, কৃষি ও শিল্পের বিকাশ, বেকারত্ব দূরীকরণ, নারীর কর্মসংস্থান ও শিক্ষার প্রসার। একই সঙ্গে সবার জন্য স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন এবং দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যও তাঁর ছিল।

মাসুদ হাসান তুহিন বলেন, শহীদ জিয়াউর রহমানের সেই স্বপ্ন বাস্তবায়নে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দুর্নীতিমুক্ত ও জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমরা সবাই দুর্নীতি ও অনিয়মের ঊর্ধ্বে থেকে দেশ গড়ার স্বার্থে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। ইনশা আল্লাহ, বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে।’

শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com