• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

রাজশাহীতে ওয়্যারলেস সদৃশ ফোন ও অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক

বানি ইসরাইল রাজশাহী জেলা প্রতিনিধি / ৭০ Time View
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ওয়্যারলেস সদৃশ বিশেষ মোবাইল ফোন ও দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন—শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকার এস এম এহসান উদ্দিন বাদশার ছেলে এস এম হাসান মুক্তাদির কিউট (২৩) এবং বোয়ালিয়া থানার কয়েরদাড়া খ্রিষ্টান পাড়া এলাকার মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ সিফাজ হোসেন (২৫)।

পুলিশ জানায়, বোয়ালিয়া থানাধীন কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় কিউটের কাছ থেকে ৩১ ইঞ্চি লম্বা একটি লোহার বাটযুক্ত হাসুয়া, একটি ওয়্যারলেস সদৃশ বিশেষ মোবাইল ফোন ও একটি স্মার্টফোন এবং সিফাজ হোসেনের কাছ থেকে ২৬ ইঞ্চি লম্বা একটি কাঠের বাটযুক্ত হাসুয়া ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করার কথা স্বীকার করেছে। উদ্ধার করা মোবাইল ফোন পরীক্ষা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মনোগ্রাম ব্যবহার করা এবং পুলিশের ভুয়া পরিচয় সংবলিত তথ্য পাওয়া যায়। পুলিশ জানায়, আসামি কিউট ওয়্যারলেস সদৃশ ফোন ও পুলিশের ছদ্মবেশ ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত কিউটের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় পেনাল কোড ও বিশেষ ক্ষমতা আইনে ৮টি এবং সিফাজের বিরুদ্ধে পেনাল কোড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রয়েছে।

সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ এবং ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থান করায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় সংশ্লিষ্ট আইনে নতুন মামলা রুজু করা হয়েছে।

এদিকে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ বা ভুয়া পরিচয় বহনকারী অপরাধীদের বিষয়ে রাজশাহী মহানগর বাসীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com