• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৪
শিরোনামঃ
মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম! আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান নন্দীগ্রামে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা নওগাঁয় ‘ব্যাড টাচ’ পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা রাজশাহীর নতুন পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন

Reporter Name / ৮ Time View
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে ঐতিহ্যবাহী ফার্শিপাড়া মোজাফফর রহমানীয় দাখিল মাদ্রাসার নতুন ভবনের উদ্ধোধন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল দপ্তরের বাস্তবায়নে ১ কোটি ২৬ লাখ ৭ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা নতুন ভবন ২৪ আগস্ট বেলা ১১ টায় উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। পরে নতুন ভবনের উদ্বোধন করে নিজেই দোয়া মোনাজাত করেন। এ সময় জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মারুফ আহম্মেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মাদরাসার সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী চপল, উপজেলা জামায়াতের আমির রেজুয়ান হোসেন, নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, আব্দুল আজিজ, পৌর আমির ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, সহকারি সেক্রেটারি আবু সাইদ সিদ্দিকী, সাবেক উপজেলা আমির কামরুজ্জামান জুয়েল, সুপারিনটেনডেন্ট মো. মতিউর রহমান, জেলা শিক্ষা প্রকৌশল দপ্তরের সহকারি প্রকৌশলী হোসাইন মো. লুৎফুল বারী, উপ-সহকারি প্রকৌশলী সামিউল ইসলাম, ওয়ার্ড জামায়াতের সভাপতি সাইফুল ইসলাম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক বলেন, গ্রামীন জনপদে আধুনিক শিক্ষা ব্যবস্থার লক্ষে শিক্ষাদানে সহায়ক ভূমিকা পালন সহ শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করতে নব-নির্মিত এই ভবন, আমরা আজকের তরুন শিক্ষার্থীদেরকেই আগামী দিনের দেশ গড়ার কাজে দেখতে চাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com