• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি / ৬১ Time View
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তৃণমূল পর্যায়ে দলীয় শক্তি আরও সুসংহত করতে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলকুচি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শাহপুর ডি এস হাইস্কুল সভাকক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: শফিকুল ইসলাম শফি।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ রিজন আহমেদ, বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর ছাত্র দলের আহবায়ক মোঃ শাহরিয়া হোসেন সহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, জনগণের অধিকার আদায়ের চলমান আন্দোলনে স্থানীয় সরকার নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকতে হবে।
সভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বেলকুচি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষনা করেন। প্রার্থীরা হলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম ও বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ পরান মন্ডল।
প্রার্থীরা সবাই নিজের প্রার্থীতা ঘোষনা করে বলেন, তৃণমূল পর্যায়ে যাচাই বাছাই করে দল যাকে যোগ্য প্রার্থী হিসেবে মনোনয়ন দিবে আমরা সবাই সকল ভেদাভেদ ভূলে গিয়ে দলীয় প্রার্থীর নির্বাচন করে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com