• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া হাটে ব্যবসায়ীকে জরিমানা

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধি / ৪১ Time View
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী ঝলমলিয়া হাটে জেলি মিশিয়ে চিংড়ি বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাটে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান চালানো হয়। অভিযানের সময় কিছু ব্যবসায়ীর কাছে জেলি মিশ্রিত চিংড়ি পাওয়া যায়। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে জেলি মেশানো চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়।

পুঠিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে হাট-বাজারে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং খাদ্যে ভেজাল মেশানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ক্রেতারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, নিয়মিত এমন অভিযান থাকলে সাধারণ মানুষ হয়রানি ও ভেজাল পণ্যের হাত থেকে রক্ষা পাবে।

পুঠিয়ায় এর আগেও সার, সেমাই-বেকারি ও ফসলি জমিতে পুকুর খননের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com