March 3, 2026, 8:39 pm

শিরোনাম :
নন্দীগ্রামে ৩৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার নন্দীগ্রামে স্কুলের জায়গা দখল করে রাস্তা নির্মাণে বাঁধা প্রদান শিক্ষিকাকে প্রাণনাশের হুমকির বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা মাদকসেবনের দায়ে যুবকের জেল-জরিমান রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ মাগুরায় ১৫০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, মনোয়ার হোসেন বাকেরগঞ্জে ছাত্রদল নেতা ফাহাদকে হত্যাচেষ্টার ঘটনায় মানববন্ধন, দোষীদের গ্রেফতারে ১২ ঘন্টার আলটিমেটাম নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে মুদি ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান পোরশায় টিনশেড বাড়ি আগুনে পুড়ে ছাই

যশোরে ১০ম গ্রেডের দাবিতে টেকনোলজিস্টদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগী সাধারণ

মতিন গাজীঃ দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো যশোর জেনারেল হাসপাতালে পাঁচ ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রবিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা। কর্মবিরতির সময় হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করে নিজেদের ন্যায্য দাবির পক্ষে বিভিন্ন শ্লোগান দেন আন্দোলনকারীরা।

বক্তারা অভিযোগ করেন, করোনা, ডেঙ্গুসহ বিভিন্ন মহামারী ও স্বাস্থ্যঝুঁকিতে জীবন ঝুঁকিতে রেখে কাজ করলেও এখনও তারা ন্যায্য গ্রেড থেকে বঞ্চিত। অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও মেডিকেল টেকনোলজিস্টদের ক্ষেত্রে ‘বৈষম্য’ বজায় রাখা হয়েছে বলে দাবি করেন তারা। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন নেতারা।
তারা জানান, দাবি পূরণ না হলে আগামী ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।
এদিকে ৫ ঘণ্টার কর্মবিরতির কারণে হাসপাতালের ফার্মেসি, সিটি স্ক্যান, এক্স-রে ও ডায়াগনস্টিক বিভাগের কার্যক্রম বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা। জরুরি সেবার বাইরে অধিকাংশ পরীক্ষানিরীক্ষা বন্ধ থাকায় রোগী ও স্বজনদের মধ্যে দেখা যায় চরম ভোগান্তি ও ক্ষোভ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *