• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

নন্দীগ্রামে প্রবীণ শিক্ষক আব্দুল ওয়াদুদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া / ১০৮ Time View
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল ওয়াদুদ আর নেই। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮০) বছর।

মরহুম আব্দুল ওয়াদুদ নন্দীগ্রাম কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক এবং উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুলের সাবেক অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার কারণে তিনি নন্দীগ্রামের মানুষের কাছে অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।
তিনি নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর কবির বাবু, বগুড়া এসেনসিয়াল ড্রাগসে’র কর্মকর্তা সুলতান উল আরেফিন বাহাদুর, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সহকারী ডেপুটি এ্যার্টনী জেনারেল আহসান হাবীব গামা, সরকারি মহিলা ডিগ্রি কলেজের গ্রন্থাগারিক মেরাজ মোহাম্মদ নবীউল ইসলাম ও ঢাকা বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ওয়াহিদা আশেকা জেমি’র পিতা ছিলেন। নন্দীগ্রাম কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদসহ তাঁর পরিবার শিক্ষাঙ্গনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত।
তাঁর মৃত্যুতে বগুড়া-০৪ আসনের এমপি আলাহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গসংগঠন, সাংবাদিক মহল, প্রশাসন মহল, নন্দীগ্রামের শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীসহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক ও সমবেদনা জানিয়েছেন।
মরহুম আব্দুল ওয়াদুদের নামাজে জানাজা মঙ্গলবার বাদ আছর নন্দীগ্রাম কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাজায় উপস্থিত স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা মরহুমের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক প্রার্থনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com