নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা, গাঁজা মাদক সেবন, সংরক্ষণ এবং শান্তিশৃঙ্খলা ভঙ্গের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুর ৩টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক।দণ্ডপ্রাপ্তরা হলেন,নন্দীগ্রাম পূর্বপাড়ার মৃত সোনাউল্লা প্রামাণিকের ছেলে মো. শাহ আলম (৬৫)। তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। একই এলাকার শাহ আলমের স্ত্রী মোছা. মিনকা (৪৫)-কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নওগাঁ জেলার আত্রাই উপজেলার মারিয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে আলমগীর হোসেন (২৫) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। মাদকবিরোধী এই অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন বগুড়া মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
উপপরিদর্শক শামীমা আক্তার।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের সংরক্ষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসাধারণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
https://www.kaabait.com