• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী আলোচনাসভা এবং পুরস্কার বিতরণ

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি / ৬৪ Time View
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উদ্বোধনী র‍্যালি আলোচনাসভা ও সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।

১৬ আগস্ট রবিবার সকালে বেলকুচি উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলায় এসে শেষ হয়। পরে উদ্বোধনী আলোচনা শেষে উপজেলা স্থানীয় পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় মৎস্য সম্পদ বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, নদী-জলাশয় সংরক্ষণ এবং মাছের রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভার সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হাসান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ শুভ সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা ও স্থানীয় মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার সফল ও উদ্যমী মৎস্যচাষীদের মাঝে সনদ ও সম্মাননা স্মারক পুরস্কার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com