• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

নয়াপাড়া ক্যাম্পে এপিবিএন-পুলিশের বিশেষ অভিযান, দুই ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আটক

এস কে জাফর আলম টেকনাফ, কক্সবাজার / ৩৮ Time View
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

এস কে জাফর আলম টেকনাফ, কক্সবাজারঃ কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এপিবিএন ও জেলা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান চালিয়ে দুই ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্যাম্পের বিভিন্ন ব্লক ও সংলগ্ন পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
১৬ এপিবিএনের অধিনায়কের নির্দেশনায় এবং নয়াপাড়া এপিবিএন ক্যাম্প কমান্ডার পুলিশ পরিদর্শক কানন চৌধুরী ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তদারকিতে অভিযানে এপিবিএন ও জেলা পুলিশের ৪৫ সদস্য অংশ নেন।
পুলিশ জানায়, ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত আসামি, অপহরণকারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।
অভিযানের একপর্যায়ে নয়াপাড়া ক্যাম্পের আই ব্লক থেকে ওয়ারেন্টভুক্ত দুই রোহিঙ্গা আসামি আবু বক্কর সিদ্দিক প্রকাশ পুতিয়া (২৮) এবং আবু বক্কর সিদ্দিক (২৩)-কে আটক করা হয়।
আটক আবু বক্কর সিদ্দিক প্রকাশ পুতিয়ার বিরুদ্ধে কক্সবাজার সদর থানার মামলা নং-৫৫, তারিখ ২৪ আগস্ট ২০২২ এবং আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানার মামলা নং-৭/১৭১, তারিখ ১৪ অক্টোবর ২০২১-এর ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযান শেষে আটক দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি নথিভুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com