নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে, ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যােগে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বাদ আছর নন্দীগ্রাম কলেজ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম,ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে, এম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম।
উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, যুগ্ম-আহবায়ক কোরবান আলী, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
https://www.kaabait.com