• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

চালা বাসস্ট্যান্ড পৌর যাত্রী ছাউনির সাথে ময়লার স্তূপ, পথচারীদের ভোগান্তি

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি / ৪৬ Time View
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা ধীন-চালা বাসস্ট্যান্ড মেইন রাস্তার পাশে নির্মিত একটি আধুনিক যাত্রী ছাউনির পাশে বর্তমানে বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থানে পরিণত হয়েছে। যাত্রী ছাউনির ঠিক পাশেই বিশাল আবর্জনার স্তূপ জমে থাকায় এলাকাটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এই দৃশ্য শুধু দৃষ্টিকটু নয়, বরং জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

​সরেজমিনে দেখা যায়, ব্যস্ততম এই রাস্তার পাশে অবস্থিত যাত্রী ছাউনিটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পলিথিন, প্লাস্টিকের বোতল, খাবারের উচ্ছিষ্ট এবং বিভিন্ন ধরণের গৃহস্থালির বর্জ্য। এই আবর্জনার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা পথচারীদের নাক চেপে চলতে বাধ্য করছে। বর্জ্য পচে মশা-মাছির উপদ্রব বেড়ে গেছে, যা ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগের ঝুঁকি তৈরি করছে।

​যাত্রী ছাউনিতে বসা বা অপেক্ষা করার কোনো পরিবেশ নেই। স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা এই পরিস্থিতির তীব্র সমালোচনা করেছেন। তাঁদের ভাষ্যমতে, দিনের পর দিন এভাবে আবর্জনা ফেলা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ভ্রূক্ষেপ নেই।

​এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ইয়াকুব বলেন: “এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। যাত্রী ছাউনিটির অবস্থা এতটাই করুণ যে, আমরা এর আশেপাশে যেতে পারি না। দুর্গন্ধে টিকে থাকা দায়। স্থানীয়দের অনেকেই হয়তো অসাবধানতাবশত এখানে ময়লা ফেলে যায়, কিন্তু এটাকে নিয়মিত বর্জ্য ফেলার স্থান বানিয়ে ফেলাটা দুঃখজনক। দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।”

​ভ্যান চালক আসলাম বলেন: “ভাই, আমি এই রাস্তায় ভ্যান চালাই। যাত্রী ছাউনির কাছে সব সময় দুর্গন্ধ থাকে। আমরা যারা ভ্যান বা রিকশা নিয়ে দাঁড়াই, আমাদের খুব কষ্ট হয়। এছাড়া যারা দূর থেকে আসেন, তারা তো এখানে দাঁড়াতেই পারেন না। একটা সুন্দর জিনিস এভাবে নষ্ট হয়ে যাচ্ছে দেখে খারাপ লাগে।”

​স্থানীয় সচেতন মহল এবং ভূক্তভোগী সাধারণ মানুষ অবিলম্বে এই যাত্রী ছাউনি ও আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য বেলকুচি উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। একইসঙ্গে, স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com