• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

টেকনাফে বিএমএসএফের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে জসিম উদ্দিন টিপু সাংবাদিকদের ঐক্য ও পেশাগত নিরাপত্তার ওপর গুরুত্বারোপ | ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

এস কে জাফর আলম টেকনাফ, কক্সবাজার / ৯৯ Time View
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

এস কে জাফর আলম টেকনাফ, কক্সবাজারঃ সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ২১ সদস্যবিশিষ্ট নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে টেকনাফে বিএমএসএফ কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সাংবাদিকদের বর্তমান বাস্তবতা, পেশাগত চ্যালেঞ্জ, পারস্পরিক ঐক্য এবং জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন টেকনাফের প্রথম সাংবাদিক ও প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেম। সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আরাফাত সানী সভা সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন সাংবাদিক জসিম উদ্দিন টিপু।
‘সাংবাদিকদের ঐক্যই হতে পারে প্রতিবন্ধকতা মোকাবিলার শক্তি’
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মুহাম্মদ কাশেম বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে গিয়ে অনেক সাংবাদিককে চাপ, হয়রানি ও নির্যাতনের মুখোমুখি হতে হচ্ছে। সাংবাদিকদের মধ্যে বিভাজন ও অনৈক্যের সুযোগ নিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, জনস্বার্থে সাংবাদিকদের ভূমিকা কোনো সময়েই থেমে থাকেনি। নির্যাতিত, নিপীড়িত ও অসহায় মানুষের কথা তুলে ধরতে সাংবাদিকদের কলম অতীতেও সোচ্চার ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বিএমএসএফ কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর-এর কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, সাংবাদিকদের দুঃসময়ে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে তিনি নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়াচ্ছেন। সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে তাঁর ভূমিকা প্রশংসনীয়।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিএমএসএফ সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও অধিকার নিয়ে কাজ করে আসছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা ও সুপারিশের ভিত্তিতে সীমান্ত উপজেলা টেকনাফে একটি শক্তিশালী কমিটি গঠন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
২১ সদস্যের কমিটিতে যারা
বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী টেকনাফ উপজেলা শাখার নতুন কমিটিত


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com