• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

আগামীকাল মঙ্গলবার বড় মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা হবে। প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি / ৪৯ Time View
সোমবার, ১০ আগস্ট, ২০২৬

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর প্রাণকেন্দ্র বড় মাঠে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছে প্রশাসন। বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার বড় মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বড় মাঠে দীর্ঘদিন ধরে বিভিন্ন দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গড়ে ওঠায় মাঠের স্বাভাবিক পরিবেশ ও ব্যবহার ব্যাহত হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে স্থাপনা গড়ে ওঠার কারণে মাঠের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি খেলাধুলা, বিনোদন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল।
এ বিষয়ে আনন্দ টেলিভিশনসহ বিভিন্ন জাতীয় পত্রিকা ও গণমাধ্যমে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং জনস্বার্থে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নীলফামারীর সচেতন নাগরিক ও স্থানীয়রা। তাদের মতে, বড় মাঠ শুধু একটি খোলা জায়গা নয়; এটি নীলফামারীর মানুষের দীর্ঘদিনের প্রাণের স্থান। খেলাধুলা, বিনোদন, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে মাঠটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
স্থানীয়রা বলেন, জনস্বার্থে বড় মাঠকে দখলমুক্ত রাখা অত্যন্ত জরুরি। উচ্ছেদ অভিযান সুষ্ঠু, নিরপেক্ষ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার পাশাপাশি ভবিষ্যতে যাতে কেউ আবার সরকারি বা জনসাধারণের ব্যবহারের জায়গা দখল করে দোকানপাট কিংবা স্থাপনা নির্মাণ করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন।
সচেতন মহলের প্রত্যাশা, উচ্ছেদ অভিযানের পর বড় মাঠকে পরিচ্ছন্ন, দখলমুক্ত ও জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
সংবাদ প্রকাশের মাধ্যমে জনদুর্ভোগ ও জনস্বার্থের বিষয়টি সামনে আসা এবং পরবর্তীতে প্রশাসনের উদ্যোগে সমস্যা সমাধানের পথে এগিয়ে যাওয়া—এ ঘটনাকে গণমাধ্যম ও প্রশাসনের সমন্বিত দায়িত্বশীলতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com