• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

রাজশাহীতে নগদ অর্থ ও হেরোইন-সহ স্বামী-স্ত্রী আটক

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধি / ৮৪ Time View
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)-এর মাদকবিরোধী অভিযানে হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম গোপন সংবাদের ভিত্তিতে মো. হাবিবুর রহমানের ছেলে মো. গোলাম রসুলের (৪০) বসতবাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্ত্রী মোছা. রুমা খাতুন পালিয়ে যায়।
পরে বাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ১ দশমিক ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৮২০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।এবং গোলাম রসুলকে আটক করা হয়।

পরবর্তীতে রাত ১০টা ৫ মিনিটের দিকে একই টিম পুনরায় অভিযান চালিয়ে পলাতক রুমা খাতুনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com