• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

কারামুক্তির পর সাংবাদিক আরাফাত সানিকে সংবর্ধনা, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

Reporter Name / ৬৭ Time View
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

এস কে জাফর আলম টেকনাফ:কক্সবাজারঃ মিথ্যা ও হয়রানিমূলক মামলায় কারাভোগের পর মুক্তি পাওয়া সাংবাদিক আরাফাত সানিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে টেকনাফ উপজেলা প্রেসক্লাব। বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন দৈনিক বাংলাদেশ বুলেটিনের টেকনাফ প্রতিনিধি ও কক্সবাজার নিউজ (সিবিএন)-এর প্রতিনিধি সাংবাদিক আরাফাত সানির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় বক্তব্যে সভাপতি নুরুল হোসাইন বলেন, “সত্য ও ন্যায়ের পথ কখনো পরাজিত হয় না। মিথ্যা ও হয়রানিমূলক মামলার অবসান ঘটিয়ে আরাফাত সানির মুক্তি আমাদের জন্য স্বস্তি ও আনন্দের বিষয়। আমরা আশা করি, তিনি আগের মতোই সাহসিকতা, সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করে যাবেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম, সদস্য মো. কলিম, সোলতান আহমদ, এস. কে. জাফর, শিক্ষক মো. ইউনুছ, প্রবাসী মো. শরীফসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সবাই সাংবাদিক আরাফাত সানির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেন। পাশাপাশি সাংবাদিকদের স্বাধীন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com