• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধি / ৪৫ Time View
সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধি:
কুয়াকাটায় প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে এর তীব্র প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাগরকন্যা কুয়াকাটা এসএসসি ‘৯৫ ব্যাচ অল বাংলাদেশ-এর অভিষেক প্রোগ্রামের সাবেক সদস্য সচিব নার্গিস আক্তার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৩ জুলাই ২০২৬ তারিখে সময়ের বার্তা পত্রিকায় তার নাম ও ছবিসহ আরও তিনজনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। তার দাবি, সংশ্লিষ্ট প্রতিবেদনে তার বক্তব্য গ্রহণ না করে এবং ঘটনার প্রকৃত সত্যতা যাচাই না করেই একপাক্ষিকভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সাংবাদিকতার নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার পরিপন্থী।
তিনি বলেন, প্রকাশিত সংবাদের যথাযথ সংশোধন, তার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা তথ্যের ব্যাখ্যা এবং তার নাম ও ছবি ব্যবহারের ফলে সৃষ্ট সম্মানহানির জন্য সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা উচিত।
নার্গিস আক্তার আরও জানান, তার দাবিগুলো বাস্তবায়ন না হলে নিজের সম্মান, মর্যাদা ও আইনগত অধিকার সংরক্ষণে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ করে তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার অন্যতম মৌলিক দায়িত্ব।
সংবাদ সম্মেলনে সাগরকন্যা কুয়াকাটা এসএসসি ‘৯৫ ব্যাচ অল বাংলাদেশ-এর সংশ্লিষ্ট সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com