নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা-মাজগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী মাজগ্রাম এম.এ. ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় শিক্ষা অবকাঠামোর উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সোমবার (৩ আগস্ট) চারতলা ভিত্তিবিশিষ্ট একটি একাডেমিক ভবন এবং একটি একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন।এ সময় তিনি বলেন, বর্তমান প্রজন্মকে যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আধুনিক শিক্ষা অবকাঠামো গড়ে তোলার কোনো বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন মানেই একটি এলাকার সামগ্রিক উন্নয়ন। শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং এই ধরনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, নন্দীগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, যুবদল নেতা তুষার আহমেদ, এছাড়াও অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ উপজেলা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি উদ্বোধনকে কেন্দ্র করে মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা নতুন ভবন নির্মাণের উদ্যোগকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ভবন নির্মিত হলে পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মান বৃদ্ধি পাবে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি আধুনিক একাডেমিক ভবনের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। নতুন ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীরা নিরাপদ ও উন্নত পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে এবং প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।
https://www.kaabait.com