এস,কে জাফর আলম কক্সবাজারের টেকনাফঃ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মহামান্য হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন স্থানীয় দুই জ্যেষ্ঠ সাংবাদিক।
জামিনপ্রাপ্ত সাংবাদিকবৃন্দ:
জসিম উদ্দিন টিপু:
প্রধান উপদেষ্টা, টেকনাফ উপজেলা প্রেসক্লাব।
টেকনাফ উপজেলা প্রতিনিধি — দৈনিক ডেসটিনি, দৈনিক আজকের দেশবিদেশ ও নিউ নেশন সিবিএন।
আবুল কাশেম:
চার জেলার নিজস্ব প্রতিবেদক (কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি) — দৈনিক যুগান্তর।
সংক্ষিপ্ত পটভূমি:
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদে হামলার ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় তাঁদের আসামি করা হয়েছিল। পরবর্তীতে টেকনাফ উপজেলা প্রেসক্লাব এবং বিভিন্ন সাংবাদিক সংগঠন এই মামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অবশেষে মহামান্য হাইকোর্ট থেকে তাঁরা জামিন পান।
সত্যের জয় হোক, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।
https://www.kaabait.com