• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

পোরশায় সারের চাহিদা মোকাবিলায় বিএডিসি ও বিসিআইসি ডিলারদের সাথে মতবিনিময়

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ৬৫ Time View
রবিবার, ২ আগস্ট, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় সারের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিএডিসি এবং বিসিআইসি সার ডিলারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম সার বিক্রয়ে স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি ডিলারদের উদ্দেশ্যে বলেন, সরকার নির্ধারিত সঠিক মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি করতে হবে এবং প্রতিটি বিক্রয়ের বিপরীতে অবশ্যই সঠিক রশিদ প্রদান করতে হবে। কৃষকরা যাতে কোনো ধরনের ভোগান্তি বা কৃত্রিম সংকটের শিকার না হন, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেন তিনি।

​অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলার বিএডিসি ও বিসিআইসি সার ডিলার এবং ডিলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com