• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩
শিরোনামঃ
নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

নীলফামারীতে মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয় রোধে হাজারো মানুষের মানববন্ধন ও সমাবেশ

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি / ৮৫ Time View
শনিবার, ১ আগস্ট, ২০২৬

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদক ব্যবসায়ীদের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে মানববন্ধন ও মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগষ্ট) বিকেলে নীলফামারী সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল যুব সমাজের উদ্যোগে পাহাড়ের মোড় এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কুন্দপুকুর, চড়াইখোলা, ইটাখোলা, সোনারায় ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নারী-পুরুষ, যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং যুব সমাজকে রক্ষায় সামাজিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান। পরে দারোয়ানী টেক্সটাইল বাজার মাঠে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ।
চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজার সভাপতিত্বে এবং যুব সমাজের সদস্য মো. হারুন উর রশিদের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তাই যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে হবে। প্রশাসনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো মাদক ব্যবসায়ী বা অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আইন তার নিজস্ব গতিতেই চলবে।”
তিনি আরও বলেন, “মাদকের শেকড় উৎপাটন করতে হবে। অধিকাংশ মাদক দেশের বাইরে থেকে আসে, সেগুলো কীভাবে প্রবেশ করছে তাও খতিয়ে দেখতে হবে। আপনারা সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যান, সবাই আপনাদের পাশে আছে।”
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নীলফামারী জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম। তিনি বলেন, “মাদক, জুয়া ও কিশোর অপরাধ আজ সমাজের জন্য বড় হুমকি। শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি মানুষকে একযোগে কাজ করতে হবে। সচেতন যুব সমাজই পারে একটি মাদকমুক্ত ও সুন্দর সমাজ গড়ে তুলতে।”
তিনি আরও বলেন, নীলফামারীতে মাদকের বিরুদ্ধে এত বড় সামাজিক আয়োজন আগে দেখা যায়নি। টেক্সটাইল যুব সমাজকে এই আন্দোলন অব্যাহত রাখতে হবে এবং পুরো জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা বলেন, সামাজিক অবক্ষয় রোধে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামুখী কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে অপরাধপ্রবণতা কমানো সম্ভব। একই সঙ্গে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরপরাধ যুব সমাজের সদস্যদের হয়রানি বন্ধের দাবি জানানো হয়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের নীলফামারী জেলার নায়েবে আমীর ড. খায়রুল আনাম, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আক্তারুজ্জামান জুয়েল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ভূপতি কুমার বর্মণ, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি এ.বি.এম. মঞ্জুরুল আলম সিয়াম, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, কুন্দপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাজাহান আলী চৌধুরী, চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির মোল্লা এবং কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।
এছাড়াও বক্তব্য দেন সাবেক সেনা কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক মনিরুজ্জামান, হাফিজুল ইসলাম, অম্লাণ হোসেন, নুর ইসলাম, ইউপি সদস্য আব্দুল ওহাব, মনিরুজ্জামান মনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে টেক্সটাইল যুব সমাজের সদস্য ও ভুক্তভোগী হাফিজুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে মাদক, জুয়া ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কাজ করছি। এর জেরে মাদক ব্যবসায়ীরা আমাদের বিভিন্ন সময় হুমকি দিয়েছে। কয়েকদিন আগে চিহ্নিত মাদক ব্যবসায়ী জিয়া ও তার সহযোগীরা আমার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে এবং আমার দুই সহযোদ্ধাকেও মারধর করে। পরে তারাই আমাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে। সমাজকে মাদকমুক্ত করার সংগ্রামে যদি মামলা-হামলার শিকারও হতে হয়, তবুও আমরা পিছিয়ে যাব না। প্রশাসনের কাছে আমাদের দাবি—চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং তাদের দায়ের করা মামলা প্রত্যাহার করা হোক।”
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করেন এবং একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com