• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নন্দীগ্রামে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রাইমারী স্কুল শিক্ষকের মৃত্যু

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি / ২৫৫ Time View
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইসমাইল হোসেন (৭০) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি নাটোর জেলার সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের মহিষমারী গ্রামের মৃত/ইব্রাহিম হোসেনের ছেলে। তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন মালকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চাকরির সুবাদে তিনি স্ত্রীকে নিয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কচুগাড়ী এলাকায় রহমান ডিলারের বাসায় ভাড়া থাকতেন।শুক্রবার (৩১ জুলাই) সকালে তিনি বাসা থেকে ওমরপুর হাটে বাজার করার উদ্দেশ্যে বের হন। ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এবং মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নন্দীগ্রাম ইসলামিয়া হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন।
তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় বলে জানা গেছে। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। নন্দীগ্রাম থানা পুলিশ জানায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com