• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নন্দীগ্রাম থালতা মাঝগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বেলায়েত হোসেন আদর

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি / ১৪১ Time View
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান থালতা মাঝগ্রাম আদর্শ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর। ২৯ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান স্বাক্ষরিত এক পত্রে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরকে সভাপতি মনোনীত করা হয়।

নবনিযুক্ত সভাপতি বেলায়েত হোসেন আদর দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি এক সময়ের রাজপথের সাহসী সাবেক ছাত্রনেতা, দুইবারের নির্বাচিত সাবেক পৌর কাউন্সিলর ও বর্তমানে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি নন্দীগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিমাইদিঘী আদর্শ কলেজের এ্যাডহক কমিটির সভাপতি পদে ন্যায়-নিষ্টার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি শিক্ষাবান্ধব মনোভাব ও উন্নয়নমূলক চিন্তাধারার জন্য এলাকায় সুপরিচিত।
শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এ বিষয়ে বেলায়েত হোসেন আদর বলেন, নন্দীগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান থালতা মাঝগ্রাম আদর্শ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি পদে আমাকে নিযুক্ত করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বগুড়া জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, কাহালু-নন্দীগ্রামের মাটি ও মানুষের নেতা, বগুড়া-০৪ আসনের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন ভাইয়ের প্রতি। তিনি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন এবং প্রতিষ্ঠানকে শিক্ষা-দীক্ষা, নৈতিকতা ও ফলাফলের দিক থেকে আরও সমৃদ্ধ করার আশাবাদ ব্যক্ত করেন।এদিকে স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন মহল নবনিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে এবং এলাকায় মানসম্মত শিক্ষার পরিবেশ সুদৃঢ় হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com