• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি / ৮৮ Time View
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি: বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) নীলফামারী সফরে আগমন করেন বিশিষ্ট প্রকৌশলী ও জননেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তাঁর আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট, নীলফামারী জেলা শাখার উদ্যোগে আন্তরিক সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, সামাজিক সম্প্রীতি জোরদার এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় কর্মসূচিতে অংশগ্রহণের লক্ষ্যে তিনি নীলফামারী সফরে আসেন। এ উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় বাংলাদেশ হিন্দু মহাজোট, নীলফামারী জেলা শাখার নেতারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের অবদান প্রশংসনীয়। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক-সামাজিক কর্মকাণ্ড কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু মহাজোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উন্নয়ন, সম্প্রীতি ও জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com