• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৩
শিরোনামঃ
মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু দনিয়া কলেজে শিক্ষক প্রতিনিধি থেকে উপাধ্যক্ষ পদে নিয়োগে অভিনব নাটক! পোরশা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বাংলাদেশি আটক সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে আসার পরামর্শ পোরশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’ মান্দার ‘ভাইরাল বটগাছ’ নিয়ে অপপ্রচারের অভিযোগ

পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ৬ Time View
বুধবার, ২৯ জুলাই, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলায় বিদ্যুৎ এর লাইন নিয়েগিয়ে পানি সেচের মাধ্যমে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মশিদপুর ইউনিয়নের কাতকইল বিলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ (২৭) ও শফিউদ্দিনের ছেলে মাহবুর রহমান (২৮)। স্থানীয় সূত্র জানাগেছে, ঘটনার দিন দুপুর ১টার দিকে তারা ছাতোয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে আবু রায়হানের এসটিডাব্লিউ পাম্প থেকে বিদ্যুৎ এর লাইন নিয়ে গ্রামের পাশের চাকলা নামের ডোবা থেকে পানি সেচে মাছ ধরার জন্য একটি মটর সেট করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এতে ঘটনা স্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার সময় ওই স্থানে কেউ ছিলনা। তবে স্থানীয়রা ধারনা করছেন মটরে বিদ্যুৎ এর তার সংযোগ দেওয়ার সময় একজন বিদ্যুৎ স্পৃষ্ট হলে অন্যজন বাঁচাতে গিয়ে দুইজনেরই মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই তিনি নিজে ঘটনাস্থলে গিয়েছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com