• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪
শিরোনামঃ
নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮

মো: তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া প্রতিনিধি / ১৪৩ Time View
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি থানা পুলিশ গতকাল সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মাদক, সাজাপ্রাপ্ত এবং অসামাজিক ও ধর্তব্য অপরাধে জড়িত থাকার অপরাধে নারী সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ গ্রেপ্তার ৮ জনকে মঙ্গলবার দুপুরে বগুড়া আদালতে প্রেরন করেছেন।

আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা যায়, আদমদীঘি থানা পুলিশ ও সান্তাহার শহর ফাঁড়ির পুলিশ সোমবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে আদমদীঘি উপজেলা সদরের কুসম্বী এলাকা থেকে কুসম্বী পুর্ব পাড়ার মৃত মোজাম্মেল মন্ডলের ছেলে মাদক কারবারি ফেরদৌস হাসানকে ৮০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। অপরদিকে আদালতের সাজাপ্রাপ্ত সিআর/WA মূলে সান্তাহার চা বাগান সিভিল কলোনীর ছাইফুল ইসলামের ছেলে শাহিন আলীকে পুলিশ গ্রেপ্তার করে। অপর আরেক বিশেষ অভিযানে সান্তাহার পৌর শহর এলাকায় মাদক, অসামাজিক ও ধর্তব্য অপরাধে জড়িত থাকার অপরাধে সান্তাহার চা-বাগান এলাকার মিনহাজ আলীর স্ত্রী জুলি বেগম, সান্তাহার নতুন বাজার হাটখোলার মৃত মোতালেব হোসেনের মেয়ে রমনা বেগম লাইলী, নওগাঁ মধ্য দুর্গাপুর এলাকার আব্দুর রশিদের মেয়ে রেখা মুনি, বগুড়া সদরের ঘোলাগাড়ী পশ্চিম পাড়ার মৃত তোজামের মেয়ে নুর জাহান বেগম, নওগাঁ নিউ সাহাপুরের ফরিদ হোসেনের ছেলে রমজান আলী এবং আজিজার রহমান নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তারকৃত ৪ নারী সহ মোট ৮ জনকে মঙ্গলবার বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com