• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮
শিরোনামঃ
নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন

রাজশাহীতে যুবকের ভাসমান লাশ উদ্ধার

Reporter Name / ১৯৭ Time View
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বাণী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ       রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় রাজাবাড়ি এলাকার একটি পুকুর থেকে সাদিমুল ইসলাম (৪০) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে গোদাগাড়ী থানা পুলিশ।

আজ রবিবার (২৬জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার রাজাবাড়ি হাট সরকারি খাস পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত সাদিমুল ওই এলাকার বিজয়নগর কলনির মো: কামাল হোসেন ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। দীর্ঘদিন ধরে যাবতীয় নেশায় আসক্ত হয়ে মাঝেমধ্যেই বাড়ি থেকে চলে যেতেন আবার চার/পাঁচ দিন পরে ফিরে আসতেন। তেমনি বিগত কয়েকদিন থেকে তিনি নিখোঁজ ছিলেন সকালে হঠাৎ তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। তাৎক্ষণিক পুলিশের খবর দিলে খবর পেয়ে গোদাগাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

এ বিষয়ে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com