• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০০
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

বেলকুচিতে ১১২ পিচ ইয়াবা ও ২ গ্রাম হিরোইন এবং ওয়ারেন্টের আসামি সহ গ্রেফতার ৪

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি / ৭২ Time View
বুধবার, ২২ জুলাই, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২১শে জুলাই মঙ্গলবার দিবাগত রাত্রে ১১২ পিচ ইয়াবা ও ২ (দুই) গ্রাম হিরোইন এবং ওয়ারেন্টের আসামি সহ ৪ জনকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলো কামারখন্দ উপজেলার কাজীপুরা গ্রামের মৃত গাজী মোল্লার ছেলে মোঃ বাবু ওরফে কালা বাবু (৫৫), বেলকুচি উপজেলার মুকন্দগাঁতী পশ্চিম পাড়া গ্রামের জহুরুল ইসলাম এর ছেলে মোঃ দ্বীপ আহম্মেদ (২৯) ও এনায়েতপুর থানার খোকসাবাড়ী গ্রামের মৃত জসিম উদ্দিন এর ছেলে মোঃ মমিন (৫৫), এবং মুকন্দগাঁতী দক্ষিণপাড়া গ্রামের শ্রী বিমল দাসের ছেলে শ্রী বিশ্ব দাস (২৭),

পুলিশ সূত্রে জানা যায়, মোঃ বাবু ওরফে কালা বাবু কে বেলকুচি উপজেলা ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ক্ষিদ্র জোকনলা থেকে ১০১ পিচ ইয়াবা সহ মঙ্গলবার রাত্রে গ্রেফতার করে পুলিশ। মোঃ দ্বীপ আহম্মেদ কে মুকন্দগাঁতী পশ্চিম পাড়া তার বাড়ির সামনে থেকে ১১পিচ ইয়াবা সহ গ্রেফতার করে এবং বেলকুচি উপজেলা দৌলতপুর ইউনিয়ন আজুগরা বাসস্ট্যান্ড থেকে ২(দুই) গ্রাম হিরোইন সহ মোঃ মমিন কে এবং ওয়ারেন্টের আসামি মুকন্দগাঁতী দক্ষিণ পাড়া গ্রামের শ্রী বিমল দাসের ছেলে শ্রী বিশ্ব দাস কে গ্রেফতার করে বেলকুচি থানা পুলিশ।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর জানান, মাদক সহ গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন দিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক এলাকায় অভিযান চালিয়ে ১১২ পিচ ইয়াবা ও ২ (দুই) গ্রাম হিরোইন এবং ১জন ওয়ারেন্টের আসামি ৩ জন মাদক ব্যবসায়ী সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক মামলা রজু করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com