• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৭
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

ফুলবাড়ীর কাশিপুরে জলাবদ্ধতায় নিমজ্জিত শত শত বিঘা জমি।

আসাদুল হাবিব দুলু ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি / ৪২ Time View
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আসাদুল হাবিব দুলু ফুলবাড়ী উপজেলা প্রতিনিধিঃ         কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় কাশিপুর ইউনিয়নের ঘুঘুর হাট বাজার সংলগ্ন দুবাহাচর এবং নীলআকাশ দোলা নামে স্থানীয়ভাবে পরিচিত , এই দোলায় কয়েক ‘শ বিঘা জমির উপরে ৩-৪ ফিট পানি স্থির ভাবে থাকায় চাষাবাদ করতে পারছেনা জমির মালিক গন ।

এই পানি আটকে থাকার কারণ হিসেবে স্থানিয় রা জানান দুবাহাচর এবং নীলআকাশের পানি বের হয়ে যাওয়ার জায়গায় জায়গায় বাঁধ দিয়ে পুকুর তৈরি করে মাছ চাষ করছে কিছু অসাধু মানুষ। একাধিক জায়গায় বাঁধ নির্মাণের কারণে দুবহাচরির দোলা থেকে পানি বের হতে পারছে না বলে স্থানীয়রা জানান।
জানা যায়, ইতিপূর্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যান কে অবগত করা হলেও কোন সুষ্ঠু সমাধান পাননি ওই এলাকার ভুক্তভোগী পরিবার গুলো।
এমতাবস্থায়, দেশের প্রচলিত আইন অনুসারে সুষ্ঠু সমাধান চায় এই এলাকার মানুষ গন।
স্থানীয় মানুষের দাবি এই শত শত বিঘা জমি চাষাবাদ করা না গেলে এই অঞ্চলের অনেক মানুষ খাদ্য অভাবে পড়বে, এটা একটি রাষ্ট্রীয় সমস্যা বলে দাবি করেন স্থানিয় মানুষজন। তারা জানান, এ সমস্যা সমাধান হলে শত শত বিঘা জমিতে উৎপাদিত খাদ্যশস্য এ অঞ্চলের মানুষের খাদ্য চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখবে ।তাই সঠিক আইন প্রয়োগের মাধ্যমে এই সমস্যার আইনি সমাধান চান ভূক্ত ভোগি কৃষক গন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com