• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

নওগাঁয় বাণিজ্য মেলার শুভ উদ্বোধন

Reporter Name / ১৮৪ Time View
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ শহরের ঐতিহ্যবাহী হাট নওগাঁ মাঠে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত বাণিজ্য মেলা। মঙ্গলবার বিকেলে প্রবাহ সংসদের উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে গেট প্রবেশ টিকিট কেটে এই বাণিজ্য মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী মূহূর্তে প্রবাহ সংসদের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ একসঙ্গে একযোগে মেলার মূল গেট দিয়ে প্রবেশ করে মেলার কার্যক্রমের সূচনা করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনের পর অতিথিরা মেলার ভেতরে প্রবেশ করে বিভিন্ন ধরনের স্টল ঘুরে দেখেন। বিশেষ করে কাপড়, কসমেটিকস, শিশু সামগ্রী, খেলনা, রান্নার সরঞ্জাম, ফাস্টফুডসহ নানা ধরনের পণ্যের দোকান পরিদর্শন করেন তারা। স্টল মালিকদের সঙ্গে কথা বলে পণ্যের মান ও মূল্য সম্পর্কে খোঁজখবর নেন।

মেলায় আগত সাধারণ দর্শনার্থীরা সন্তোষ প্রকাশ করে বলেন, নওগাঁ শহরে এমন বড় পরিসরে বাণিজ্য মেলা হওয়ায় কেনাকাটার পাশাপাশি বিনোদনের সুযোগ তৈরি হয়েছে। পরিবার-পরিজন নিয়ে তারা আনন্দের সঙ্গে সময় কাটাতে পারছেন।

আয়োজক কমিটি জানায়, মেলায় শতাধিক স্টল অংশগ্রহণ করছে। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

বাণিজ্যমেলার আনুষ্ঠানিক উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন প্রবাহ সংসদের উপদেষ্টা মণ্ডলীর একাধিক সদস্য, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com