• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১
শিরোনামঃ
বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান

আদমদীঘির হাট-বাজারে সবজি বাজারে অগ্নিমূল্য

মো: তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া প্রতিনিধি / ৬৮ Time View
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  ৷ কয়েক দিনের টানা বৃষ্টিতে ফসলী মাঠে পানি জমে শাক-সবজি ক্ষেত ডুবে যাওয়ায় বগুড়ারনআদমদীঘি উপজেলার বিভিন্ন হাট-বাজারে ব্যাপক হারে শাক-সবজির দাম বেড়ে গেছে। হঠাৎ করে শাক-সবজির দাম বেড়ে যাওয়ায় সাধারন মানুষ পড়েছে চরম বিপাকে। শাক-সবজির পাশাপাশি বেড়েছে কাঁচা মরিচের দাম। প্রতিটি সবজিতে কেজি প্রতি দাম বেড়েছে ৩০ থেকে ৬০ টাকা।

সরজমিনে গিয়ে মঙ্গলবার আদমদীঘি উপজেলা সদরের হাটে গিয়ে দেখা যায়, হাটে প্রচুর পরিমানে শাক-সবজি আমদানী হয়েছে। আমদানীতে কোন কমতি নেই, তবু শাক-সবজির দাম বেশী। একই অবস্থা উপজেলার সান্তাহার রাধাকান্ত হাট, ছাতিয়ানগ্রাম হাট, নশরতপুর হাট, কুন্দগ্রাম হাট, চাঁপাপুর হাটসহ বিভিন্ন বাজার গুলোতে। গত এক সপ্তাহ আগেও প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ২৫ টাকা কেজি দরে। এখন সেই আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। পোটলের দাম ছিল প্রতি কেজি ২০ টাকা, এখন বিক্রি হচ্ছে ৪০ টাকা,করলা ছিল প্রতি কেজি ৪০ টাকা, এখন বিক্রি হচ্ছে ১০০টাকা, ঝিঙা ছিল প্রতি কেজি ৪০ টাকা, এখন বিক্রি হচ্ছে ৮০ টাকা, বেগুন প্রতি কেজি ছিল ৪০ টাকা, এখন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। পালন শাক, কলমি শাক, লাল শাক, পুঁই শাক, পাট শাক সহ প্রতিটি শাক-এ কেজি প্রতি দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। এছাড়াও কাঁচা মরিচ গত এক সপ্তাহ আগেও ছিল ৪০ টাকা কেজি। সেই কাঁচা মরিচ এখন ক্রেতাদের কিনতে হচ্ছে ১৫০ টাকা কেজি। মঙ্গলবার আদমদীঘি হাটে আসা ভ্যান চালক আবুল হোসেন, জীবন বর্মন, টমটম চালক উজ্জল হোসেন ও অর্পব সরকার বলেন, যে হারে শাক-সবজির দাম বেড়েছে তাতে করে আমাদের মতো নিন্ম আয়ের মানুষজন চরম বিপাকে পড়েছেন। তারা আরও বলেন, প্রতিদিন যে টাকা আয় হয়, তা দিয়ে চাল কিনতেই লেগে যায়। শাক-সবজির যে দাম কি করে কিনবো। সবজি বিক্রেতা আলীবর, আজিজুল সহ আরও কয়েকজন বলেন, বৃষ্টিপাত হওয়ায় কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে। ফসল নষ্ট হয়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে হাট-বাজারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com