• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০
শিরোনামঃ
নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

৬ হাজার ৫০০ ব্যাগ রক্তদানের মাইলফলক, নওগাঁয় রক্তদাতাদের সম্মাননা

মেহেদী হাসান অন্তর নওগাঁ / ৬০ Time View
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মেহেদী হাসান অন্তর, নিজস্ব প্রতিবেদক:                        জীবন বাঁচাতে রক্তদানের গুরুত্ব সবচেয়ে বেশি উপলব্ধি হয় সংকটের মুহূর্তে। সেই মানবিক দায়িত্ববোধ থেকেই ২০১৭ সাল থেকে স্বেচ্ছায় রক্তদানের কার্যক্রম পরিচালনা করে আসছে নওগাঁ ব্লাড সার্কেল। সংগঠনটি ইতোমধ্যে ৬ হাজার ৫০০ ব্যাগের বেশি রক্ত সংগ্রহ ও সরবরাহের মাইলফলক অর্জন করেছে। এ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদানকারী প্রায় দেড়শত রক্তদাতাকে সম্মাননা জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২০ জুলাই) দুপুরে নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজক কমিটির আহ্বায়ক রাহাদ হাসান আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. নাসিমুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চিকিৎসক ডা. মো. আব্দুল মতিন। অনুষ্ঠানে সহযোগিতা করে বিআরএফ ইয়ুথ ক্লাব। স্পন্সর ছিল নওগাঁ পিপলস সিটি ও জিমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. নাসিমুজ্জামান বলেন, শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা শুধু ভালো শিক্ষার্থী নয়, সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে রাহাদ হাসান আকাশ বলেন, জেলা ও মফস্বল এলাকায় জরুরি সময়ে রক্ত সংগ্রহ করা এখনো বড় চ্যালেঞ্জ। সেই সংকট দূর করার লক্ষ্যেই ২০১৭ সালে একঝাঁক তরুণ নওগাঁ ব্লাড সার্কেল প্রতিষ্ঠা করেন। তিনি জানান, সংগঠনটি এখন পর্যন্ত সাড়ে ছয় হাজারের বেশি ব্যাগ রক্তদান নিশ্চিত করতে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধান আলোচক ডা. মো. আব্দুল মতিন বলেন, নিয়মিত রক্তদান অন্যের জীবন রক্ষার পাশাপাশি রক্তদাতার স্বাস্থ্যের জন্যও উপকারী। এতে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে, নতুন রক্তকণিকা তৈরি হয় এবং প্রতিবার রক্তদানের আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে সম্পন্ন করা হয়। তিনি তরুণদের নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে নারী শিক্ষার্থীরা তাদের রক্তদানের অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ ব্লাড সার্কেলের উপদেষ্টা কাজী মো. আতিকুর রহমান, কাজী আলমগীর, আব্বাস আলী, আরমান হোসেন রুমন, সাজু রহমান সুজন, শাহনেওয়াজ রক্সি, দুলাল হাসান, পলাশ হাসান ও হাবিবুর রহমানসহ অনেকে।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠিত নওগাঁ ব্লাড সার্কেল বিনামূল্যে রক্তদান, থ্যালাসেমিয়া রোগীদের সহায়তা, পাঠাগার পরিচালনা, দুর্যোগে ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com