• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২৯
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

নওগাঁয় মরহুম শমসের ও বেলাল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name / ৪৩ Time View
সোমবার, ২০ জুলাই, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শমসের চেয়ারম্যান ও বেলাল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলার রামরায়পুর দিঘীরপাড় উচ্চবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

উদ্বোধনী খেলায় সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাব ও চাঁপাইনবাবগঞ্জ জেলা দল অংশগ্রহণ করে। খেলায় ৪-১ গোলে জয় পায় চাঁপাইনবাবগঞ্জ জেলা দল।

শৈলগাছী ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এনামুল হক, নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্না-আহবায়ক আমিনুল হক বেলাল, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিউল আজম টুটুল,যুব দলের সাবেক আহবায়ক ফারুক হোসেন, শ্যমল প্রমুখ।

আয়োজক বৃন্দ জানান যুব সমাজকে মাদক মুক্ত সুস্থ্য জাতি গঠন এবং তৃণমূল পর্যায়ে খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে মরহুম শমসের চেয়ারম্যান ও বেলাল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে বিভিন্ন জেলার ৮টি দল অংশগ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com