• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০০
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

পোরশায় সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ৪০ Time View
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:            নওগাঁর পোরশা উপজেলায় শয়নকক্ষে বিষধর সাপের কামড়ে রাকিবুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম হরিপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাকিবুল ওই গ্রামের মমতাজ আলীর ছেলে।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজ শয়নকক্ষে রাকিবুলকে একটি বিষধর সাপ কামড় দেয়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সাপের কামড়ের বিষয়টি টের পাওয়ার পর পরিবারের লোকজন প্রথমে তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় পরবর্তীতে তাকে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা.মোছা. নাসিমা সুলতানা জানান, রোগীকে যখন হাসপাতালে আনা হয়, ততক্ষণে বিষ শরীরে ছড়িয়ে পড়েছিল। হাসপাতালে আনার পর যথাযথ চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। সাপে কাটার পর ওঝার কাছে নিয়ে সময় নষ্ট না করে সরাসরি হাসপাতালে নিয়ে আসার জন্য তিনি স্থানীয়দের পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com