• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ

মাইনুল ইসলাম বরিশাল / ১৩৪ Time View
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ        বরিশালের বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের এক বছর পূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার কালিগঞ্জ সড়কের পাশে অবস্থিত নিউ লাইফ মেডিকেল সার্ভিসের হলরুমে এ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ লাইফ মেডিকেল সার্ভিসের চেয়ারম্যান নাসির উদ্দিন রোকন ডাকুয়া, ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মোল্লা, পরিচালক নাসিম সরদার, উপদেষ্টা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম দুলাল,প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, শাহাদাত আলম, নিউ লাইফ মেডিকেল সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিগণ।

নিউ লাইফ মেডিকেল সার্ভিসের পরিচালক নাসিম সরদার জানান, উন্নত স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে গত এক বছর পূর্বে নিউ লাইফ মেডিকেল মেডিকেল সার্ভিসের যাত্রা শুরু হয়েছিল। আজ এক বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী বিশেষজ্ঞ ডাক্তারগন রোগীদের ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন। আমাদের এই প্রতিষ্ঠানে অত্যাধুনিক মেশিন দ্বারা ল্যাবে সকল প্রকারের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। তাছাড়া প্রতিদিন আমাদের এই প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখেন। শুরু থেকেই আমরা সকল পরীক্ষা নিরীক্ষায় রোগীদের ২০% ছাড় দিচ্ছি। প্রতিষ্ঠানের এক বছর পূর্তিতে আপনাদের আরেকটা আনন্দের সংবাদ দিচ্ছি যে, আমরা খুব দ্রুতই হাসপাতালের কার্যক্রম চালু করতে যাচ্ছি। যেখানে খুব কম খরচে রোগীদের অপারেশনের ব্যবস্থা থাকবে। এই হাসপাতালে রোগীদের সেবার মান উন্নত করতে সকল প্রকারের সুযোগ সুবিধা দেওয়া হবে। এবং গরিব ও অসহায় রোগীদের জন্য সকল প্রকারের সুযোগ সুবিধা থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com