আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা শহরের কলসা এলাকার রথবাড়ি মহল্লা থেকে এক মাদক কারবারিকে গাঁজা সহ গ্রেপ্তার করেছে।
আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা পৌর শহরের কলসা এলাকার রথবাড়ি মহল্লার নিজ বাড়ি থেকে রেজাউন নবী (৬৬) নামের এক মাদক কারবারিকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর ওই দিন বিকেলে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত রেজাউন নবী রথবাড়ি এলাকার মৃত হাজি সাইফুজ্জামানের ছেলে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, গাঁজাসহ গ্রেপ্তারকৃত আসামী রেজাউন নবীকে শুক্রবার বিকালে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।
https://www.kaabait.com