• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

সান্তাহারে বেডোর বাজেট ও পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কর্মী সম্মেলন

মো: তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া প্রতিনিধি / ২৪৬ Time View
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে বেসরকারি উন্নয়ন সংস্থা বেডো’র (BEDO) উদ্যোগে বাজেট ও পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দিনব্যাপী উপজেলা সান্তাহার পৌর শহরের শখের পল্লী বিনোদন কেন্দ্রের হীরাঝিল কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়।

বেডোর নির্বাহী পরিচালক ডাক্তার তাসনিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেডোর কার্য নির্বাহী কমিটির সাধারণ সদস্য সায়েদা খানম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ, লেখক ও গবেষক ড. মোস্তাফিজুর রহমান, বেডোর পরিচালক (কার্যক্রম) আতোয়ার হোসেন, উপ পরিচালক (অর্থ ও হিসাব) আবু রায়হান মোহাম্মদ আব্দুল হাই , সিনিয়র সহকারী পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) রওশন আবু আল ফারহান, মহা ব্যবস্থাপক (অডিট ও কমপ্লায়েন্স) হারুন আল মামুন, স্মার্ট প্রজেক্টের পিএম আব্দুর রাজ্জাক, বেডোর ম্যানেজার (প্রোগ্রাম এন্ড প্রজেক্ট) সানোয়ার হোসেন প্রমুখ।

সম্মেলনে সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা অংশগ্রহণ করেন। নতুন অর্থবছরের বাজেট, কর্মপরিকল্পনা, প্রকল্প বাস্তবায়নের কৌশল, সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তব্য শেষে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্ট ও প্রোগ্রামের কর্মকাণ্ড নিয়ে সংশ্লীষ্ট কর্মকর্তারা প্রেজেন্টেশন দেন। এরপর সেরা কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়। বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করেন বিহঙ্গ শিল্পী গোষ্ঠী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com